'A [গণিত] চিহ্নিত খাদ্যশৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রবাহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত A চিহ্নিত খাদ্যশৃঙ্খলের প্রথমে আছে শৈবাল ও শেষে আছে মানুষ এবং মাঝখানে আছে ছোট মাছ ও বড় মাছ। নিচে উক্ত খাদ্যশৃঙ্খলের পুষ্টিপ্রবাহ ব্যাখ্যা করা হলো- যেকোনো বাস্তুতন্ত্রে শক্তির তথা পুষ্টির মূল উৎস সূর্য। পৃথিবীতে সূর্য থেকে যতটুকু আলোকশক্তি আসে তার শতকরা ১ থেকে ২ ভাগ কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। A চিহ্নিত খাদ্যশৃঙ্খলে শৈবাল এ কাজ করে থাকে। অর্থাৎ সর্বপ্রথমে শৈবালে শক্তি স্থিতিশীল হয়। শৈবাল খেয়ে বেঁচে থাকে ছোট মাছ। এভাবে শৈবাল থেকে শক্তি ছোট মাছে পৌঁছায়। এরপর ছোট মাছকে খায় বড় মাছ, আবার বড় মাছ খায় মানুষ। অর্থাৎ শেষ পর্যায়ে বড় মাছকে খায় মানুষ। ফলে শক্তি মানুষে সঞ্চারিত হয়। এসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে এবং পুনরায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করে থাকে। এভাবেই খাদ্যশৃঙ্খলে পুষ্টিপ্রবাহ চলমান থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
'A চিহ্নিত খাদ্যশৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রবাহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর