উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রবাহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটি হলো সবুজ উদ্ভিদ→ হরিণ→ বাঘ।। নিচে উক্ত খাদ্য শৃঙ্খলের পুষ্টি প্রবাহ বর্ণনা করা হলো- যেকোনো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ তথা পুষ্টির মূল উৎস হলো সূর্য। উল্লিখিত খাদ্য শৃঙ্খলের সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্যকে রাসায়নিক শক্তি হিসেবে নিজদেহে সঞ্চিত রাখে। এ শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে হরিণ। ফলে সবুজ উদ্ভিদের দেহে সঞ্চিত পুষ্টি হরিণের দেহে স্থানান্তরিত হয়। আবার হরিণকে খায় বাঘ। তাই হরিণের দেহের সঞ্চিত পুষ্টি সর্বোচ্চ খাদক বাঘের দেহে স্থানান্তরিত হয়। এসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে এবং পুনরায় খাদ্য প্রস্তুতে ব্যবহার করে থাকে।এভাবেই খাদ্যশৃঙ্খলে পুষ্টিপ্রবাহ চলমান থাকে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রবাহ বর্ণনা কর।
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর