উদ্ভিদের খাদ্য সঞ্চয়, বর্ণময় ও আকর্ষণীয় করতে চিত্র-'P [গণিত] এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-P অঙ্গাণুটি হলো প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদে সাধারণত তিন রকমের প্লাস্টিড দেখা যায়, যথা- ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট। এই তিন রকমের প্লাস্টিড' এর কারণেই উদ্ভিদ বর্ণময় ও আকর্ষণীয় হয় এবং খাদ্য সঞ্চয় করে। নিচে খাদ্য সঞ্চয় ও বর্ণময় করে তুলতে প্লাস্টিডের ভূমিকা ব্যাখ্যা করা হলো-খাদ্য সঞ্চয়: উদ্ভিদে খাদ্য সঞ্চয় করে থাকে লিউকোপ্লাস্ট। যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাদের লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষে সূর্যের আলো পৌছায় না, যেমন- মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদি সেখানে এদের পাওয়া যায়। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। বর্ণময় ও আকর্ষণীয় করে তোলা: ক্রোমোপ্লাস্টের কারণে উদ্ভিদ বর্ণময় হয়। এগুলো রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়। এসব প্লাস্টিডে জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনোটিকে হলুদ, কোনোটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্ভিদের খাদ্য সঞ্চয়, বর্ণময় ও আকর্ষণীয় করতে চিত্র-'P এর ভূমিকা ব্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর