রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তার চিত্রসহ গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তা হলো ক্রোমাটিন তন্তু। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়। তখন এদের আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। নিচে ক্রোমোজোমের গঠন চিত্রসহ ব্যাখ্যা করা হলো- বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। এটি নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা ২ থেকে ১৬০০ পর্যন্ত হতে পারে। একটি ক্রোমোজোম দৈর্ঘ্যে সাধারণত ৩.৫ থেকে ৩০.০০ মাইক্রন এবং প্রন্থে ০.২ থেকে ২.০ মাইক্রন পর্যন্ত হয়। ক্রোমোজোমে একটি বাহু, গৌণ কুঞ্চন, সেন্ট্রোমিয়ার, ক্রোমোনেমাটা এবং ধাত্র থাকে। আর ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসের যে অংশ লাগানো থাকে তার ঐ অংশটিকে বলা হয় স্যাটেলাইট। এর প্রান্তে টেলোমিয়ার থাকে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলোর মধ্যে রয়েছে নিউক্লিক এসিড (DNA ও RNA), প্রোটিন (হিস্টোন ও নন-হিস্টোন) ও অন্যান উপাদান।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
রফিক যে উপাদানটি পর্যবেক্ষণ করেছিল তার চিত্রসহ গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর