উদ্দীপকে সফিকের দেখা অঙ্গাণু দুটি কীভাবে শক্তি সরবরাহ করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সফিকের দেখা অঙ্গাণু দুটি হলো যথাক্রমে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট সমন্বিতভাবে উদ্ভিদে শক্তি সরবরাহ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। ক্লোরোপ্লাস্ট তথা প্লাস্টিডের গ্রানা অংশে সূর্যালোক আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক, বায়ু থেকে গৃহীত [গণিত] এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে যা শ্বসনিক বস্তুরূপে ব্যবহৃত হয়। শ্বসন প্রক্রিয়ায় এই শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে [গণিত] , [গণিত] এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অপরদিকে, মাইটোকন্ড্রিয়ায় শ্বসনের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ অ্যাসিটাইল কো-এ সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র সংঘটিত হয়। এই পর্যায়গুলোতে ক্লোরোপ্লাস্টের সহায়তায় উৎপন্ন শর্করা ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। জীব তার বিভিন্ন কাজে এ শক্তি ব্যবহার করে থাকে। এভাবেই মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট শক্তি সরবরাহ করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে সফিকের দেখা অঙ্গাণু দুটি কীভাবে শক্তি সরবরাহ করে? বিশ্লেষণ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর