উদ্দীপকের চিত্র- A এর C চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র A-এর C চিহ্নিত অংশটি হলো নিউক্লিয়াস। নিচে নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করা হলো-১. নিউক্লিয়ার ঝিল্লি : নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এ ঝিল্লি লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত। এ ঝিল্লির মাঝে মাঝে নিউক্লিয়ার রন্ধ্র থাকে।২.নিউক্লিওপ্লাজম : নিউক্লিয়ার মেমব্রেনে আবদ্ধ স্বচ্ছ, অর্ধতরল ও দানাদার তরল পদার্থকে নিউক্লিওপ্লাজম বলে। এটি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াস্থল হিসেবে কাজ করে। ৩. নিউক্লিওলাস : নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলে। এটি RNA ও প্রোটিন সংশ্লেষণে সক্রিয় ভূমিকা পালন করে।৪. ক্রোমাটিন জালিকা : কোষের আন্তঃবিভাজন বিরামকালীন সময়ে নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমোজোমসমূহকে সংযুক্ত হয়ে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার ন্যায় ক্রোমাটিন জালিকার আকারে দেখা যায়। কোষ বিভাজনের সময় এদেরকে বিভক্ত হয়ে মোটা ও খাটো ক্রোমোজোম হিসেবে দেখা যায়, যার মধ্যে বংশগতির গুণ বহনকারী জিন অবস্থান করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের চিত্র- A এর C চিহ্নিত অংশটির গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর