চিত্র 'B [গণিত] কীভাবে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র B এর অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া। জীবের শ্বসন কাজের জন্য মাইটোকন্ট্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আমরা জানি, জীবে শক্তি উৎপাদন হয় শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। শ্বসন প্রক্রিয়াটির প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে ঘটে না। কিন্তু দ্বিতীয় ধাপ ক্রেবস চক্রের বিক্রেয়াগুলো এ অঙ্গাণুর মধ্যেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক-এ অঙ্গাণুতে উপস্থিত থাকায় এ ব্রিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়। ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। এ শক্তি জীব তার বিভিন্ন কাজে খরচ করে। এভাবে চিত্রের B অঙ্গাণুটি অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কোষে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্র 'B কীভাবে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর