পাতায় তৈরি খাদ্য পরিবহণে [গণিত] ও [গণিত] এর মধ্যে কোনটির ভূমিকা রয়েছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে চিত্র [গণিত] এবং চিত্র [গণিত] দ্বারা যথাক্রমে জাইলেম টিস্যুর ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুকে নির্দেশ করা হয়েছে। জাইলেম টিস্যুর ভেসেল প্রধানত মাটি থেকে পানি ও খনিজ লবণ উদ্ভিদের সারাদেহে পরিবহণের কাজ করে এবং উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। সিভকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু নিয়ে চিত্র [গণিত] নির্দেশিত ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। সিভকোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে ফলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গার সৃষ্টি হয়, যা খাদ্য পরিবহণে নল হিসেবে কাজ করে। পাতায় প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন অংশে পরিবহণ করা এদের প্রধান কাজ। প্রতি সিভকোষের সাথে বড় কেন্দ্রিকা বিশিষ্ট একটি করে সঙ্গীকোষ অবস্থান করে। এরা সিভকোষের কার্যাবলি কিছু পরিমাণে হলেও নিয়ন্ত্রণ করে। ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোই ফ্লোয়েম প্যারেনকাইমা। এরা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহণে সহায়তা করে। তাই উপরের আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি উদ্দীপকের চিত্র [গণিত] ও চিত্র [গণিত] এর মধ্যে চিত্র [গণিত] অর্থাৎ ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহণে সাহায্য করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
পাতায় তৈরি খাদ্য পরিবহণে ও এর মধ্যে কোনটির ভূমিকা রয়েছে? মতামত দাও।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর