উদ্দীপকে উল্লিখিত চিত্র-'C [গণিত] এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্র 'C [গণিত] দ্বারা সেন্ট্রোজোমকে দেখানো হয়েছে। নিচে সেন্ট্রোজোমের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-গঠন বৈশিষ্ট্য : সেন্টোজোম প্রধানত প্রাণিকোষে পাওয়া যায়। তবেকিছু কিছু নিম্ন শ্রেণির উদ্ভিদ কোষেও এদের কদাচিৎ দেখা যায়। প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি সেন্ট্রিওল অবস্থান করে। সেন্ট্রিওল ফাঁপা, নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে। সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্টিওলকে সেন্ট্রোজোম বলে।সেন্ট্রোজোমে বিদ্যমান সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টার-রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতেও সেন্ট্রোজোম অংশগ্রহণ করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্র-'C এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর