চিত্র-'A [গণিত] এবং চিত্র-'B [গণিত] এর মধ্যে খাদ্য তৈরিতে কোনটির ভূমিকা রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত অঙ্গাণুটি হলো মাইটোকন্ড্রিয়া এবং B অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের খাদ্য তৈরিতে উভয় অঙ্গানুর মধ্যে ক্লোরোপ্লাস্টের বিশেষ ভূমিকা রয়েছে।ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে যা উদ্ভিদের খাদ্যের চাহিদা পূরণ করে। মূলত সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা, কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি, বায়ু থেকে গৃহীত কার্বন ডাই-অক্সাইড এবং কোষের ভেতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। অপরদিকে মাইটোকন্ড্রিয়া কেবল শক্তি উৎপাদনের সাথে জড়িত কিন্তু খাদ্য তৈরির সঙ্গে জড়িত নয়।তাই উপরের আলোচনা থেকে বলা যায়, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরিতে ভূমিকা রাখে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্র-'A এবং চিত্র-'B এর মধ্যে খাদ্য তৈরিতে কোনটির ভূমিকা রয়েছে? …
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর