উদ্দীপকের চিত্র-A অঙ্গানুটি হলো সেন্ট্রিজোম। সেন্ট্রিজোম জীবদেহে উপস্থিত না থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হবে। নিচে তা ব্যাখ্যা করা হলো-সেন্ট্রোজোম প্রাণিকোষের বৈশিষ্ট্য। প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে।সেন্ট্রোজোমে বিদ্যামান সেন্ট্রিওলের অনুপস্থিতিতে জীবের কোষ বিভাজন বিঘ্নিত হয়। ফলে জীবদেহের গঠন ও বিকাশ সঠিকভাবে ঘটবে না। এতে জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনে অস্বাভাবিকতা দেখা দিবে। সেন্ট্রিওলের অনুপস্থিতিতে ক্রোমোজোমের গঠনও ঠিকভাবে হবে না। ক্রোমোজোম বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক। সুতরাং ক্রোমোজোমের গঠন ঠিকভাবে না হলে জীবের সঠিক বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম স্থানান্তরিত হবে না। ফলে নতুন প্রজন্মে বৈশিষ্ট্যের ভিন্নতা দেখা দিবে। নতুন বৈশিষ্ট্য অনেক সময় জীবদেহে জটিল রোগ সৃষ্টি করে থাকে। সেন্ট্রিওল জীবের প্রজননে বিশেষ ভূমিকা রাখে। এটি প্রাণীদের শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে। ফলে শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর নিকট পৌঁছায় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। তাই সেন্ট্রিওলের অনুপস্থিতিতে শুক্রাণু কার্যক্ষমতা হারাবে এবং নিষেক ক্রিয়া ব্যাহত হবে।সুতরাং সেন্ট্রিওলের অনুপস্থিতিতে জীবদেহে উল্লেখিত সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই বলা যায়, জীবদেহে সেন্ট্রোজোমে বিদ্যমান সেন্ট্রিওল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।