উদ্দীপকে A তে কোন ধরনের আন্তঃসম্পর্ক সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] হলো লাইকেন যা শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে তৈরি। একে মিউচুয়ালিজম আন্তঃসম্পর্ক বলে। মিউচুয়ালিজম হলো একটি ধনাত্বক আন্তঃসম্পর্ক, যেখানে সহযোগীদের উভয়ই উপকৃত হয়। নিচে মিউচুয়ালিজম আন্তঃসম্পর্কটি ব্যাখ্যা করা হলো-শৈবাল এবং ছত্রাকের মধ্যে মিউচুয়ালিজম হলো একটি মিথোজীবী বা পারস্পরিক সম্পর্ক, যা লাইকেন নামে পরিচিত। এখানে ছত্রাক শৈবালকে আশ্রয় প্রদান করে এবং বাতাস থেকে জলীয়বাষ্প গ্রহণ করে এবং খনিজ লবণ স্বরবরাহ করে। ছত্রাকের মাইসেলিয়াম শৈবালকে পরিবেশগত ক্ষতি ও শুষ্কতা থেকে রক্ষা করে।অপরদিকে, শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের জন্য এবং ছত্রাকের জন্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ উভয়ই উপকৃত হয়। এজন্য শৈবাল ও ছত্রাকের (লাইকেন) সহাবস্থানকে মিউচুয়ালিজম বলা হয়। উভয়ের মধ্যে এই সহযোগিতা তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে A তে কোন ধরনের আন্তঃসম্পর্ক সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর