প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পায় টিকে থাকতে B এর ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'B [গণিত] দ্বারা ক্রোমোজোমকে বুঝানো হয়েছে। প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকতে ক্রোমোজোমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমে DNA ও প্রোটিন থাকে, যা জিনের বৈশিষ্ট্যের তথ্য বহন করে। ক্রোমোজোমের প্রধান কাজ হলো সন্তান-সন্ততির মধ্যে মাতাপিতার বৈশিষ্ট্য বহন করে নিয়ে যাওয়া। ক্রোমোজোমের মধ্যে থাকে DNA আর DNA-তে থাকে জিন। এই জিনই কোনো প্রজাতির রঙ, আকার, গঠন, স্বভাব, বৃদ্ধি ইত্যাদি সব বৈশিষ্ট্য নির্ধারণ করে। ফলে বাবা-মার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে পৌঁছে যায়। প্রতিটি প্রজাতির একটি নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যা থাকে (যেমন- মানুষের ৪৬টি)। মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এবং নিষেকের পরে আবার পূর্বের সংখ্যা ফিরে আসে। মিয়োসিসের ফলে ক্রোমোজোমে ক্রসিংওভার ঘটে ফলে বংশপরম্পরায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান-সন্ততির মধ্যে স্থানান্তরিত হয়।অতএব বলা যায় যে, ক্রোমোজোম জিন বহন করে, তা সঠিকভাবে বণ্টন করে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা স্থির রাখে, বৈচিত্র্য সৃষ্টি করে এবং এর মাধ্যমে প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকিয়ে রাখে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পায় টিকে থাকতে B এর ভূমিকা বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর