জহির সাহেবের ক্রয় করা সবজিতে অবস্থিত প্লাস্টিডের বর্ণনা দাও।
উত্তর: জহির সাহেবের ক্রয় করা সবজিগুলো হলো মুলা, গাজর ও ঢেঁড়স। এগুলোর মধ্যে মুলাতে লিউকোপ্লাস্ট, গাজরে ক্রোমোপ্লাস্ট এবং ঢেঁড়সে ক্লোরোপ্লাস্ট নামক প্লাস্টিড বিদ্যমান। নিচে উল্লেখিত তিন ধরনের প্লাস্টিকের বর্ণনা দেয়া হলো- ১. ক্লোরোপ্লাস্ট: সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। পাতা,কচি কাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি, বায়ু থেকে গৃহীত কার্বন ডাই-অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে। ২. ক্রোমোপ্লাস্ট : এগুলো রঙিন প্লাস্টিড তবে সবুজ নয়।ক্রোমোপ্লাস্টের উপস্থিতিতে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে।৩. লিউকোপ্লাস্ট: যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাদের লিউকোপ্লাস্ট বলে। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
জহির সাহেবের ক্রয় করা সবজিতে অবস্থিত প্লাস্টিডের বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর