উদ্ভিদের পরিবহনে B ও C এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে B ও C দ্বারা যথাক্রমে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে বোঝানো হয়েছে। এরা একত্রে পরিহন টিস্যুতন্ত্র গঠন করে উদ্ভিদের পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-জাইলেম টিস্যু ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম ফাইবারের সমন্বয়ে গঠিত। ফ্লোয়েম টিস্যু সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে গঠিত। জাইলেম টিস্যুর ভেসেল উদ্ভিদের মূল হতে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ গাছের পাতা ও অন্যান্য সবুজ অংশে পরিবহন করে এবং সালোকসংশ্লেষণসহ অন্যান্য শারীরবৃত্তীয় কাজে বিশেষ ভূমিকা রাখে। ট্রাকিড কোষরসের পরিবহন ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। তবে কখনও খাদ্য সঞ্চয়ের কাজও এ টিস্যু করে থাকে। জাইলেম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও পানি পরিবহন করে। জাইলেম ফাইবার উদ্ভিদে যান্ত্রিক শক্তি যোগায়। জাইলেম টিস্যু যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে তেমনি ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্য সঞ্চয় ও খাদ্য পরিবহনে সহায়তা করে। ফ্লোয়েম ফাইবার পাতায় উৎপাদিত শর্করা ও মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উদ্ভিদদেহের উপরে ও নিচে পরিবহন করে। উদ্ভিদদেহে প্রয়োজনীয় শর্করা, খনিজ লবণ, পানি প্রভৃতি বিদ্যমান থাকলে তা পরোক্ষভাবে প্রাণিকুলের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্ভিদের টিকে থাকার জন্য উদ্ভিদের প্রয়োজনীয় দ্রব্যের পরিবহন জরুরি, যা জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে হয়ে থাকে। সুতরাং উদ্ভিদের পরিবহনে B ও C টিস্যুদ্বয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্ভিদের পরিবহনে B ও C এর ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর