চিত্র: E এর একটি অঙ্গাণুর কোনো একটি অংশ বংশগতির গুণাবলি বহন করে – ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র: E হলো উদ্ভিদকোষ। উদ্ভিদকোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হলো নিউক্লিয়াস। উদ্ভিদকোষের নিউক্লিয়াসে বিদ্যমান - ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ (DNA) বংশগতির গুণাবলি বহন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- নিউক্লিয়াসের ভেতরে থাকা ক্রোমোজোম-এর মধ্যেই ডিএনএ থাকে। এই ডিএনএ-তে থাকে জিন নামক একক, যা জীবের রূপ, গঠন, আচরণ, বৃদ্ধি ও বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে। অর্থাৎ, জিনই বংশগতির মূল একক। নিউক্লিয়াস উদ্ভিদকোষের নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে কাজ করে এবং এর মধ্যকার ডিএনএ-তেই জীবের সব বংশগত বৈশিষ্ট্য সংকেত আকারে সঞ্চিত থাকে। অপত্য কোষ গঠনের সময় এই ডিএনএ অনুলিপি হয় এবং নতুন কোষে স্থানান্তরিত হয়। ফলে একটি প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে গুণাবলি স্থানান্তর ঘটে।তাই বলা যায়, উদ্ভিদকোষের নিউক্লিয়াসের ডিএনএ অংশটি বংশগতির গুণাবলি বহন করে এবং তা জীবের পরিচয়, গঠন ও কার্যাবলির মূল নিয়ামক।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্র: E এর একটি অঙ্গাণুর কোনো একটি অংশ বংশগতির গুণাবলি বহন করে – ব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর