চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] এর মধ্যে কোনটি পরিবহন ছাড়াও অন্যান্য জৈবিক কাজে ভূমিকা রাখে?- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-'B [গণিত] ও 'C [গণিত] হলো যথাক্রমে ফ্লোয়েম টিস্যু এবং রক্তকোষ তথা রক্তকে বুঝানো হয়েছে। রক্ত একটি তরল যোজক কলা। এটি দেহের গুরুত্বপূর্ণ উপাদান। ফ্লোয়েম টিস্যু পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহণ করে কিন্তু রক্ত পরিবহন ছাড়াও অন্যান্য শারীরবৃত্তীয় ও জৈবিক কাজে ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১.অক্সিজেন পরিবহণ: লোহিত রক্তকোষ অক্সিহিমোগ্লোবিনরূপে কোষে অক্সিজেন পরিবহণ করে।২. কার্বন ডাইঅক্সাইড অপসারণরাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলোতে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, রক্তরস সোডিয়াম বাই কার্বনেটরূপে তা সংগ্রহ করে নিয়ে আসে এবং নিঃশ্বাস বায়ুর সাথে ফুসফুসের সাহায্যে দেহের বাইরে বের করে দেয়।৩.খাদ্যসার পরিবহণ রক্তরস গ্লুকোজ, অ্যামাইনো এসিড, চর্বিকণা ইত্যাদি কোষে সরবরাহ করে।৪. তাপের সমতা রক্ষা দেহের মধ্যে অনবরত দহনক্রিয়া সম্পাদিতহচ্ছে। এতে করে বিভিন্ন অঙ্গে বিভিন্ন মাত্রার তাপ সৃষ্টি হয় এবং তা রক্তের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবে দোহের সর্বত্র তাপের সমতা রক্ষা হয়।৫. বর্জ্য পদার্থ নিষ্কাশন: রক্ত দেহের জন্য ক্ষতিকর বর্জ্য পদার্থ বহনকরে এবং বিভিন্ন অঙ্গের মাধ্যমে সেসব ইউরিয়া, ইউরিক এসিড ও কার্বন ডাইঅক্সাইড হিসেবে নিষ্কাশন করে।৬. হরমোন পরিবহণ হরমোন নালিবিহীন গ্রন্থিতে তৈরি একধরনের জৈব রাসায়নিক পদার্থ বা রস। এই রস সরাসরি রক্তে মিশে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয় এবং বিভিন্ন জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৭. রোগ প্রতিরোধ : কয়েক প্রকারের শ্বেত রক্তকোষফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় দেহকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উৎপাদনের মাধ্যমে রক্ত দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।৮. রক্ত জমাট বাঁধা: দেহের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকারক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তক্ষরণ বন্ধ করে। পরিশেষে বলা যায় যে, রক্ত মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
চিত্রে 'B ও 'C এর মধ্যে কোনটি পরিবহন ছাড়াও অন্যান্য জৈবিক কাজে ভূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর