উদ্ভিদের খাদ্য পরিবহণে B অংশটির প্রয়োজনীয়তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'B [গণিত] অংশটি হলো সিভকোষ (সিভনল); যা ফ্লোয়েম টিস্যুর একটি অংশ। উদ্ভিদের খাদ্য পরিবহণে সিভকোষের প্রয়োজনীয়তা নিচে আলোচনা করা হলো-উদ্ভিদে পরিবহণ বলতে মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবণ এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বুঝায়। আমরা জানি, জাইলেম ভেসেলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায়। প্রস্বেদন টান, কৈশিক শক্তি এবং মূলজ চাপের ফলে কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে যায় বলে বিজ্ঞানীরা ধারণা করেন। এভাবে পাতায় পানি পৌঁছালে সেখানে খাদ্য প্রস্তুত হয়। প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহণের দায়িত্ব গ্রহণ করে ফ্লোয়েম টিস্যু। এ খাদ্য ফ্লোয়েমের সিভনলের মাধ্যমে প্রবাহিত হয়। উদ্ভিদের বিভিন্ন জৈব যৌগ ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিপরীত দিকে একই সাথে চলাচল করে। উদ্ভিদের নিচের দিকের যৌগগুলো নিচের দিকে, উপরে সংশ্লেষিত যৌগগুলো উপরের দিকে এবং উদ্ভিদের মাঝামাঝি এলাকায় সংশ্লেষিত পদার্থগুলো উপরে বা নিচে যেকোনো দিকে প্রবাহিত হয়।পরিশেষে বলা যায় যে, উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য উদ্ভিদদেহের বিভিন্ন অংশে পরিবহণে সিভকোষ তথা ফ্লোয়েম টিস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্ভিদের খাদ্য পরিবহণে B অংশটির প্রয়োজনীয়তা আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর