উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোষে ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যা উদ্ভিদের খদ্যের চাহিদা পূরণ করে থাকে। আবার প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই প্রাণিজগৎও তার খাদ্যের জন্য সম্পূর্ণরূপে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। সুতরাং, দ্বিতীয় অঙ্গাণুটি জীবের তথা উদ্ভিদ ও প্রাণীর খাদ্য সরবরাহে মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে পরিবেশ তাদের সাম্যতা বজায় রেখে চলেছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট তথা ক্লোরোফিলের উপস্থিতিতে পরিবেশ থেকে CO₂ শোষিত হয় এবং O₂ নির্গত হয়। উদ্ভিদের সবুজ অংশ প্রাণিকুলের জন্য ক্ষতিকারক CO₂ শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় O₂ সরবরাহ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।তাই আলোচনা থেকে বলা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি অর্থাৎ ক্লোরোপ্লাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।