উদ্দীপকের Z জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত Z জীবের বৈশিষ্ট্যটি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বুহকোষী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর থাকে না। প্লাস্টিড না থাকায় এরা পরভোজী। খাদ্য গলাধঃকরণ ও হজম করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়। অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যের কারণে উদ্দীপকের Z জীবকে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা যায়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের Z জীবের রাজ্যগত অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর