উদ্দীপকে উল্লেখিত জীবটি হলো বাঘ, যার বৈজ্ঞানিক নাম হলো Panthera tigris। বাঘের এই বৈজ্ঞানিক নামকরণ করতে হবে ICZN কর্তৃক স্বীকৃত দ্বিপদ নামকরণ পদ্ধতিতে। নিচে বাঘ-এর নামকরণ-এর নীতিমালা ব্যাখ্যা করা হলো-১. বাঘ-এর নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে।২. বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশ গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন: Panthera tigris । এটি বাঘ-এর বৈজ্ঞানিক নাম, এখানে Panthera গণ এবং tigris প্রজাতিক পদ।৩. বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে। কারণ একই নাম দুই পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।৪. বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড়ো অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোটো অক্ষর এবং দ্বিতীয় অংশটির নাম ছোটো অক্ষর দিয়ে লিখতে হবে। যেমন: Panthera tigris .৫. বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন- Panthera tigris .৬. বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন- Panthera tigris .
৭. বৈজ্ঞানিক নামের শেষে নামদানকারীর নাম (সাধারণত সংক্ষিপ্ত) ও প্রকাশকাল লিখতে হয়। যেমন- Panthera tigirs L, 1758 (এখানে L লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ)৮. যদি কয়েকজন বিজ্ঞানী বাঘকে বিভিন্ন বিজ্ঞানসম্মত নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।