ভ্রূণবিদ্যা এবং পরজীবীবিদ্যা উভয়ই জীববিজ্ঞানের শাখা হলেও দুটি এক নয় কেন ব্যাখ্যা করো।
উত্তর: ভূণবিদ্যা এবং পরজীবীবিদ্যা উভয়ই জীববিজ্ঞানের শাখা হলেও দুটি এক নয়। কারণ ভূণবিদ্যা হলো ভৌত জীববিজ্ঞানের একটি শাখা। এ শাখায় জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে, পরজীবীবিদ্যা হলো ফলিত জীববিজ্ঞানের শাখা। এ শাখায় পরজীবিতা, পরজীবী জীবের জীবনপ্রাণালি এবং রোগ নিয়ে আলোচনা করা হয়। পরজীবীবিদ্যা পরজীবীদের গঠন, জীবন চক্র, পোষক দেহের সঙ্গে তাদের সম্পর্ক এবং রোগ সৃষ্টি প্রক্রিয়া বিশ্লেষণ করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ভ্রূণবিদ্যা এবং পরজীবীবিদ্যা উভয়ই জীববিজ্ঞানের শাখা হলেও দুটি এক নয় কেন ব্যাখ্যা করো।
উত্তর