উদ্দীপকের ২ জীবের বৈশিষ্ট্যটি অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে রাজ্য অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
১. এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী।২. এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই।৩. প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে।৪. দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান।৫. এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে।৬. পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়।৭. ভূণের বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়।অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যের কারণে উদ্দীপকের Z জীবকে অ্যানিমেলিয়া রাজ্যে অবস্থান দেওয়া হয়েছে।