ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন?
উত্তর: জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশ বা পদটি গণ নাম এবং দ্বিতীয় অংশ বা পদটি তার প্রজাতির নাম। এ ধরনের নামকে দ্বিপদ নাম বলে। ধান গাছের বৈজ্ঞানিক নাম হলো Oryza sativa। এখানে Oryza গণ নাম এবং sativa প্রজাতির নাম বোঝায়। দুটি পদ নিয়ে গঠিত বলে ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন?
উত্তর