উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় জীবটি হলো Nostoc এবং তৃতীয় জীবটি হলো Amoeba। জীব দুটি একই রাজ্যের অন্তর্ভুক্ত নয়। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু Nostoc এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে রাইবোজোম আছে। এদের কোষ বিভাজন দ্বি-বিভাজন প্রক্রিয়ায় ঘটে এবং এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এ বৈশিষ্ট্যগুলো মনেরা রাজ্যের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। এ কারণে Nostoc মনেরা রাজ্যের অর্ন্তভুক্ত।অপরদিকে, Amaeba এককোষী, তবে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট।কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। এদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন ও কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন সম্পন্ন করে।এ বৈশিষ্ট্যসমূহের বিচারে Amoeba প্রোটিস্টা রাজ্যের অর্ন্তভুক্ত। উপর্যুক্ত বৈশিষ্ট্য বিশ্লেষণে বলা যায় যে, Nostoc এবং Amoeba একই রাজ্যের অন্তর্ভুক্ত নয়।