উদ্দীপকের প্রবাহচিত্রের কোন রাজ্যে পেনিসেলিয়ামের অবস্থান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত জীবজগতের পাঁচটি রাজ্যকে ক্রমানুসারে সাজালে তা দাঁড়ায়- পেনিসিলিয়ামের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণের মাধ্যমে তার রাজ্যগত অবস্থান নির্ণয় করা সম্ভব। নিচে তা ব্যাখ্যা করা হলো-পেনিসিলিয়াম প্রধানত মৃতজীবী স্বভাবের। বেশির ভাগ প্রজাতি নানাবিধ পচনশীল শাকসবজি, ফলফলাদি, জ্যাম, জেলি, পনির, ঔষধ, সংরক্ষিত খাদ্য দ্রব্য এবং উদ্ভিদ ও প্রাণীর পচা ও গলিত দেহের উপর জন্মায়। এর দেহ শাখা-প্রশাখাযুক্ত মাইসেলিয়াম দিয়ে গঠিত। প্রতিটি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়।উপরোক্ত বৈশিষ্ট্যাবলির জন্য রাজ্য-৩: অর্থাৎ ফানজাই রাজ্যেরবৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় পেনিসিলিয়ামকে ফানজাই রাজ্যে স্থান দেওয়া হয়েছে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের প্রবাহচিত্রের কোন রাজ্যে পেনিসেলিয়ামের অবস্থান? ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর