X ও Y জীবের মধ্যে কোনটি উন্নত? শ্রেণিবিন্যাসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'X [গণিত] জীবটি হলো ছত্রাক (মাশরুম), যা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব এবং 'Y [গণিত] জীবটি হলো উদ্ভিদ যা প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত জীব। এই উভয়ই জীবজগতের পঞ্চরাজ্য শ্রেণিবিন্যাসের সুপার কিংডম-২ এর অন্তর্ভুক্ত জীব। এই দুটি জীবের (ছত্রাক এবং উদ্ভিদ) মধ্যে উদ্ভিদ উন্নতর জীব। নিচে শ্রেণিবিন্যাসের আলোকে তা বিশ্লেষণ করা হলো-১. ছত্রাক (মাশরুম) অপুষ্পক অর্থাৎ এদের ফুল, ফল কিছু হয় না। কিন্তু উদ্ভিদ সপুষ্পক অর্থাৎ এদের ফুল, ফল হয়। সপুষ্পক উদ্ভিদকেই উন্নত হিসেবে ধরা হয়। ২. ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য এরা অন্যের ওপর নির্ভরশীল। পক্ষান্তরে উদ্ভিদের পাতায় সালোকসংশ্লেষণকারী সবুজ বর্ণকণিকা ক্লোরোফিল থাকে। এ ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।৩. ছত্রাক স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু উদ্ভিদ যৌন জনননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়; যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য।৪. ছত্রাককে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু উদ্ভিদকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।৫. পরিবহণ কলাগুচ্ছ ছত্রাকে অনুপস্থিত কিন্তু উদ্ভিদে উপস্থিত। পরিবহণ কলাগুচ্ছ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে।৬. ছত্রাকের দেহ নরম, অসবুজ, ক্লোরোফিলবিহীন। কিন্তু উদ্ভিদের দেহ বেশ শক্ত, সবুজ ও শাখান্বিত। শক্ত উদ্ভিদদেহ উন্নত উদ্ভিদেরই বৈশিষ্ট্য বহন করে।উপরের বর্ণনার আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, প্লানটি রাজ্যের উদ্ভিদ ফানজাই রাজ্যের ছত্রাক (মাশরুম) হতে অধিক উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
X ও Y জীবের মধ্যে কোনটি উন্নত? শ্রেণিবিন্যাসের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর