উদ্দীপকে সুরভী যে, জীবগুলো দেখল তাদের মধ্যে কোনটি অধিকতর উন্নত ও কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সুরভী যে জীব দুটি দেখলো সেগুলো হলো যথাক্রমে বাঘ এবং মাশরুম (ব্যাঙের ছাতা)। এদের মধ্যে মাশরুম হলো রাজ্য-৩ ফানজাই এর অন্তর্ভুক্ত এবং বাঘ হলো রাজ্য-৫ অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। মাশরুম ও বাঘ-এর মধ্যে কোনটি উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো-রাজ্য ফানজাই এর বৈশিষ্ট্যসমূহ হলো-১. এদের অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।২. দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।৩. এদের নিউক্লিয়াস সুগঠিত।৪. কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত।৫. খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে।৬. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত।৭. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে।রাজ্য অ্যানিমেলিয়া এর বৈশিষ্ট্যসমূহ হলো-১. এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী।২. এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই।৩. প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে।৪. দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান।৫. এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে।৬. পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড। গ্যামেট উৎপন্ন হয়।৭. ভ্রূণের বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়।উপর্যুক্ত দুই রাজ্যের অন্তর্ভুক্ত জীব দুটির বৈশিষ্ট্য পর্যালোচনা করলে বুঝা যায় যে, অ্যানিমেলিয়া রাজ্যের জীব বাঘ, ফানজাই রাজ্যের জীব মাশরুম অপেক্ষা অধিক উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে সুরভী যে, জীবগুলো দেখল তাদের মধ্যে কোনটি অধিকতর উন্নত ও কে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর