উদ্দীপকের [গণিত] জীবটি কোন রাজ্যের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত [গণিত] জীবটি হলো অ্যামিবা (Amoeba)। পাঁচ রাজ্যবিশিষ্ট্য জীবের শ্রেণিবিন্যাসে রাজ্য-২ হলো প্রোটিস্টা। এই প্রোটিস্টা রাজ্যে অ্যামিবার অবস্থান। প্রোটিস্টা রাজের বৈশিষ্ট্য অনুযায়ী-১. এরা এককোষী বা বহুকোষী একক বা কলোনিয়াল (দলবদ্ধ) বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট।২. কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA এবং প্রোটিন থাকে।৩. কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে।৪. খাদ্যগ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে।৫. মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে তার এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে।৬. কোনো ভ্রুণ গঠিত হয় না। অ্যামিবার ক্ষেত্রে যেহেতু উপরের বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায় তাই অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের জীবটি কোন রাজ্যের অন্তর্গত? ব্যাখ্যা কর।
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর