উদ্দীপকের 'A [গণিত] অন্তর্ভুক্ত জীব অপেক্ষা 'B [গণিত] অন্তর্ভুক্ত জীব অধিক উন্নত কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] হলো মাশরুম যা ফানজাই (Fungi) রাজ্যের এবং 'B [গণিত] হলো উদ্ভিদ যা প্লানটি (Plantae) রাজ্যের অন্তর্ভুক্ত। প্লানটি রাজ্যেল অন্তর্ভুক্ত জীব ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব থেকে অধিক উন্নত। নিচে বিশ্লেষণ করা হলো-প্লানটি রাজ্যের জীবসমূহ প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ। এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এদের যৌনজনন অ্যানাইসোগ্যামাস। এরা আর্কিগোনিয়েট অর্থাৎ স্ত্রীজনন অঙ্গ বিশিষ্ট এবং সপুষ্পক উদ্ভিদ। অন্যদিকে ফানজাই রাজ্যের জীবসমূহের অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এদের খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। ক্লোরোফিল না থাকায় এরা খাদ্য উৎপাদন করতে পারে না। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়।উপরোক্ত রাজ্য দুটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, প্লানটি রাজ্যের বৈশিষ্ট্যগুলো উন্নত জীবদের বৈশিষ্ট্যের সাথে সদৃশ্যপূর্ণ। অন্যদিকে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যে উন্নত জীবদের কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় নি। তাই বলা যায়, প্লানটি রাজ্য ফানজাই রাজ্য থেকে উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের 'A অন্তর্ভুক্ত জীব অপেক্ষা 'B অন্তর্ভুক্ত জীব অধিক উন্ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর