ক্যারোলাস লিনিয়াসের প্রদত্ত পদ্ধতি অনুসারে B রাজ্যের অন্তর্গত জীবটির নামকরণ কীভাবে করা হবে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত রাজ্য-B এর অন্তর্গত জীবটি হলো পাট গাছ। এর বৈজ্ঞানিক নাম Corchorus capsularis, এই উদ্ভিদটির নামকরণের ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াস প্রদত্ত এবং ICBN কর্তৃক স্বীকৃত দ্বিপদ নামকরণের পদ্ধতি বা নীতিমালা অনুসরণ করা হয়। নিচে পাট গাছের (Corchorus capsularis) নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- ১. পাট গাছের নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে।২. পাট গাছের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশ গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন- Corchorus capsularis। এটি পাট গাছের বৈজ্ঞানিক নাম, এখানে Corchorus গণ এবং capsularis প্রজাতিক পদ। ৩. পাট গাছের বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে। কারণ একই নাম দুই পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।৪. পাট গাছের বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড়ো অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট অক্ষর এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।৫. পাট গাছের বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন- Corchorus capsularis |৬. পাট গাছের বৈজ্ঞানিক নাম হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন-Corchorus capsularis |৭. বৈজ্ঞানিক নামের শেষে নামদানকারীর নাম (সাধারণত সংক্ষিপ্ত) লিখতে হয়। Corchorus capsularis Li. (এখানে Li লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ)।৮. যদি কয়েকজন বিজ্ঞানী পাট গাছকে বিভিন্ন বিজ্ঞানসম্মত নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ক্যারোলাস লিনিয়াসের প্রদত্ত পদ্ধতি অনুসারে B রাজ্যের অন্তর্গত জীবটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর