উদ্দীপকের A এবং C রাজ্যের অন্তর্গত জীবদের মধ্যে কোন জীবটি অধিক উন্নত এবং কেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] এবং 'C [গণিত] রাজ্যের অন্তর্গত জীব দুটি হলো যথাক্রমে নস্টক (নীলাভ সবুজ শৈবাল) এবং ইলিশ। এদের মধ্যে নস্টক হলো রাজ্য-১ মনেরা এর অন্তর্ভুক্ত এবং ইলিশ হলো রাজ্য-৫ অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। নস্টক ও ইলিশ এর মধ্যে কোনটি অধিক উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো-রাজ্য-১: মনেরা এর বৈশিষ্ট্যসমূহ হলো-১. এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল।২. কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।৩. এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে।৪. কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।৫. এরা শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে ও কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।রাজ্য-৫: অ্যানিমেলিয়া এর বৈশিষ্ট্যসমূহ হলো-১. এরা নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী।২. এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই।৩. প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে।৪.দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। ৫. এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে।৬. পরিণত ডিপ্লয়েড পুরুষ ও স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়।৭. ভূণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়।উপর্যুক্ত দুই রাজ্যের অন্তর্ভুক্ত জীব দুটির বৈশিষ্ট্য পর্যালোচনা করলে বুঝা যায় যে, অ্যানিমেলিয়া রাজ্যের জীব ইলিশ, মনেরা রাজ্যের জীব নস্টক অপেক্ষা অধিক উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের A এবং C রাজ্যের অন্তর্গত জীবদের মধ্যে কোন জীবটি অধিক উন্ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর