রাজ্যগত অবস্থান থেকে উদ্দীপকের Q এবং R এর মধ্যে কোনটি উন্নত – বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'Q [গণিত] হলো অ্যামিবা এবং 'R [গণিত] হলো ব্যাকটেরিয়া। এরা যথাক্রমে রাজ্য প্রোটিস্টা ও রাজ্য মনেরার অন্তর্ভুক্ত। রাজ্যগত অবস্থান থেকে 'Q [গণিত] এবং 'R [গণিত] এর মধ্যে কোনটি উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো-প্রোটিস্টা রাজ্যের সদস্যরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল (দলবদ্ধ) বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে। ক্রোমাটিন বস্তুতে DNA, RNA ও প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এইরূপ দুই গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভূণ গঠিত হয় না।অপরদিকে, মনেরা রাজ্যের সদস্যরা এককোষী, ফিলামেন্টাস (একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে) কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নাই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।উপর্যুক্ত রাজ্যদ্বয়ের তুলনামূলক আলোচনা থেকে বুঝা যায় যে, প্রোটিস্টা রাজ্যের অ্যামিবা মনেরা রাজ্যের ব্যাকটেরিয়া থেকে উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
রাজ্যগত অবস্থান থেকে উদ্দীপকের Q এবং R এর মধ্যে কোনটি উন্নত – বিশ্ল…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর