মারগুলিস এর শ্রেণিবিন্যাস অনুসারে চিত্র 'A [গণিত] জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'A [গণিত] হলো ব্যাকটেরিয়া। বিজ্ঞানী মারগুলিসের শ্রেণিবিন্যাস অনুসারে ব্যাকটেরিয়া সুপার কিংডম-১ এর মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে তা বর্ণনা করা হলো-১. এরা এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল।২. কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।৩. এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে।৪. কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।৫. এরা শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে ও কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
মারগুলিস এর শ্রেণিবিন্যাস অনুসারে চিত্র 'A জীবটি কোন রাজ্যের অন্তর…
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর