B ও C জীব দুইটির মধ্যে কোনটি উন্নত? যুক্তিসহকারে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের B জীবটি হলো Artocarpus Heterophyllus (কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম), যা প্লান্টি রাজ্যের এবং C জীবটি হলো Penicillium notatum নামক ছাত্রক, যা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব। রাজ্য দুটির মধ্যে প্লান্টি রাজ্যটি, ফানজাই রাজ্য থেকে উন্নত।ফানজাই রাজ্যের জীবসমূহ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এদের দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত। কোষে নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে এবং হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে এদের বংশবৃদ্ধি ঘটে। অপরদিকে, প্লান্টি রাজ্যের জীবসমূহ প্রকৃত নিউক্লিয়াসযুক্ত। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এর সপুষ্পক। সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। যৌন জননের মাধ্যমে এদের বংশবিস্তার ঘটে। এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়।রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্য পর্যালোচনায় দেখা যায়, প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো উন্নত জীবের কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। তাই বলা যায়, B জীবটি অর্থাৎ Artocarus heterophyllus, C জীব অর্থাৎ, Penicillium notatum থেকে উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
B ও C জীব দুইটির মধ্যে কোনটি উন্নত? যুক্তিসহকারে মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর