উদ্দীপকে উল্লিখিত [গণিত] এর মধ্যে কোনটি উন্নত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র- [গণিত] এর জীবটি হলো ব্যাকটেরিয়া যা মনেরা রাজ্যের অন্তর্গত। অন্যদিকে চিত্র- [গণিত] হলো অ্যামিবা যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ব্যাকটেরিয়া ও অ্যামিবার মধ্যে অ্যামিবা জীবটি উন্নত। কারণ যেকোনো শ্রেণিবিন্যাসে সরল জীবসমূহ প্রথমদিকে ও জটিল বা উন্নত জীবসমূহ ক্রমান্বয়ে পরস্পর অবস্থান করে। তাই প্রোটিস্টা রাজ্যের জীবসমূহ মনেরা রাজ্যের জীবসমূহ অপেক্ষা উন্নততর হবে এটাই স্বাভাবিক। মনেরা রাজ্য অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীবেরা নিম্নরূপ উন্নত বৈশিষ্ট্য অর্জন করেছে- i. মনেরা রাজ্যের জীবেরা আদিকোষী অর্থাৎ এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবেরা প্রকৃতকোষী। এদের কোষে ক্রোমাটিন তনু নিউক্লিয়ার পর্দা দ্বারা ঘেরা থাকে।ii. মনেরা রাজ্যের জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি থাকে না তবে রাইবোসোম আছে। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবদের কোষে সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকে।iii. মনেরা রাজ্যের জীবদের কোষ বিভাজন সরল প্রকৃতির এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অন্যদিকে প্রোটিস্টা রাজ্যের জীবদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে।উপরের আলোচনা থেকে বলা যায় যে, মনেরা রাজ্যের জীব অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীবগুলো উন্নত। অর্থাৎ চিত্র- [গণিত] অর্থাৎ ব্যাকটেরিয়া এবং চিত্র- [গণিত] অর্থাৎ অ্যামিবার মধ্যে চিত্র- [গণিত] (অ্যামিবা) উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত এর মধ্যে কোনটি উন্নত? তোমার উত্তরের সপক্ষে যুক্ত…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
ii. মনেরা রাজ্যের জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি থাকে না তবে রাইবোসোম আছে। কিন্তু প্রোটিস্টা রাজ্যের জীবদের কোষে সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকে।
iii. মনেরা রাজ্যের জীবদের কোষ বিভাজন সরল প্রকৃতির এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অন্যদিকে প্রোটিস্টা রাজ্যের জীবদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে।উপরের আলোচনা থেকে বলা যায় যে, মনেরা রাজ্যের জীব অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীবগুলো উন্নত। অর্থাৎ চিত্র- অর্থাৎ ব্যাকটেরিয়া এবং চিত্র- অর্থাৎ অ্যামিবার মধ্যে চিত্র- (অ্যামিবা) উন্নত।