উদ্দীপকের ৩ ও ৪ নম্বর রাজ্যের মধ্যে কোনটি অধিক উন্নত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ৩ নম্বর রাজ্যটি হলো ফানজাই এবং ৪ নম্বর রাজ্যটি হলো প্লানটি। রাজ্য দুটির মধ্যে প্লানটি রাজ্যটি ফানজাই রাজ্য থেকে উন্নত। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-ফানজাই রাজ্য : অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এই রাজ্যের জীবের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়।প্লানটি রাজ্য : প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। এরা আর্কিগোনিয়েট অর্থাৎ স্ত্রীজনন অঙ্গ বিশিষ্ট এবং সপুষ্পক উদ্ভিদ। উপরোক্ত আলোচ্য রাজ্য দুটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, প্লানটি রাজ্যের বৈশিষ্ট্যগুলো উন্নত জীবদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। অপরদিকে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যে উন্নত জীবদের কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়নি। তাই বলা যায়, প্লানটি রাজ্য ফানজাই রাজ্য অপেক্ষা উন্নত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের ৩ ও ৪ নম্বর রাজ্যের মধ্যে কোনটি অধিক উন্নত? বিশ্লেষণ কর।
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর