লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।
উত্তর: লাউ-এর ফুল একটি অসম্পূর্ণ ও একলিঙ্গ ফুল। একটি আদর্শ ফুলের পাঁচটি স্তবকের মধ্যে দুটি স্তবক (পুংস্তবক ও স্ত্রীস্তবক) প্রজননের জন্য খুব গুরুত্বপূর্ণ। অন্য স্তবকগুলো সরাসরি অংশ না নিলেও প্রজননে সহায়তা প্রদান করে। আদর্শ ফুলে পাঁচটি স্তবকই উপস্থিত থাকে। যেমন- জবা, ধুতুরা। এর যেকোনো একটি অনুপস্থিত থাকলে সে ফুলকে অসম্পূর্ণ ফুল বলে। যেমন- লাউ, কুমড়া। লাউ-এর ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবকের যেকোনো একটি অনুপস্থিত থাকে বলে একে একলিঙ্গ ফুল বলে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
লাউ কী ধরনের ফুল? ব্যাখ্যা করো।
উত্তর