দ্বিনিষেক বলতে কী বুঝ?
উত্তর: পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে (Style) পরিণত হয়। এরপর পরাগনালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে এর কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে উঠে। স্ফীত অগ্রভাগটি কেটে পুংজননকোষ দুটি ভূণথলিতে মুক্ত হয়। এর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট (2n) তৈরি করে। অপর পুংজননকোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড (3n) সস্য কোষের সৃষ্টি করে। প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। এ ঘটনাকে দ্বিনিষেক বলা হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
দ্বিনিষেক বলতে কী বুঝ?
উত্তর