A উপাদানটি কীভাবে তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে A দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার আলোক পর্যায়ে উৎপন্ন ATP (অ্যাডিনোসিন ট্রাইফসফেট) এবং [গণিত] (বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট) কে বুঝানো হয়েছে। এদেরকে আত্তীকরণ শক্তিও বলা হয়। নিচে এ উপাদান দুটি তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-আলোকনির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।-এ প্রক্রিয়ায় ATP এবং NADPH [গণিত] উৎপন্ন হয়। এ রূপান্তরিত শক্তি ATP-এর মধ্যে সঞ্চিত হয়। ATP ও NADPH + [গণিত] সৃষ্টিতে ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে ADP এর সাথে অজৈব ফসফেট মিলিত হয়ে ATP তৈরি করে। সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP-কে বিজারিত করে NADPH [গণিত] উৎপন্ন করে, এভাবেই আত্তীকরণ শক্তি ATP এবং NADPH + [গণিত] তৈরি করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
A উপাদানটি কীভাবে তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর