শেয়ারFacebookWhatsApp

জীবজগতের ক্ষেত্রে উদ্দীপকের প্রক্রিয়াটি Q. এর উপর নির্ভরশীল – একটি পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করো।

উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। যেখানে P দ্বারা কার্বন ডাইঅক্সাইড এবং Q দ্বারা সূর্যালোকে নির্দেশ করা হয়েছে। জীবজগতের ক্ষেত্রে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি আলোর উপর নির্ভরশীল। নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা প্রমাণ করা হলো-পরীক্ষার উপকরণ: টবে লাগানো সবুজ পাতাবিশিষ্ট একটি গাছ, কালো কাগজ, 95% ইথাইল অ্যালকোহল, 1% আয়োডিন দ্রবণ, ক্লিপ, পেট্রিডিস, টেস্ট টিউব, বিকার, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প, ড্রপার, ফোরসেপ।পদ্ধতি: টবে লাগানো গাছটিকে 48 ঘণ্টার জন্য অন্ধকার কোনো স্থানে রেখে দিতে হবে যেন পাতাগুলো শ্বেতসারবিহীন হয়ে পড়ে। অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিক কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন ঐ অংশে সূর্যালোক প্রবেশ করতে না পারে। এরপর গাছসহ টবটিকে সূর্যালোকে রেখে দিতে হবে। কয়েক (6-7) ঘণ্টার পর গাছ থেকে পাতাটিকে ছিঁড়ে এনে কালো কাগজ খুলে ফেলে পানিতে কয়েক মিনিট সিদ্ধ করতে হবে। এরপর পাতাটিকে ক্লোরোফিলমুক্ত করার জন্য 95% ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করতে হবে, 'যতক্ষণ না পাতাটি বিবর্ণ হয়। এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে অ্যালকোহল থেকে তুলে পানিতে ধুয়ে নিয়ে আয়োডিন দ্রবণে ডুবাতে হবে। দুর্ঘটনা এড়ানোর জন্য অ্যালকোহলে সিদ্ধ করার সময় সরাসরি তাপ না দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল এবং পাতা নিয়ে টেস্ট টিউবকে বিকারের পানিতে রেখে তাপ দিতে হবে। চিত্র: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা পর্যবেক্ষণ : আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে আনলে দেখা যাবে, পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকু অংশই নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করেছে।সিদ্ধান্ত: শ্বেতসার এবং আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ারফলে শ্বেতসার নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করবে। কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যালোক পৌঁছাতে পারে না, ফলে পাতার ঐ অংশে সালোকসংশ্লেষণ হয় না বলে শ্বেতসারও প্রস্তুত হয় না। শ্বেতসার প্রস্তুত হয় না বলে পাতার আবৃত অংশ আয়োডিন দ্রবণে বিক্রিয়া করে নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করে না। কিন্তু অনাবৃত অংশে সূর্যালোক পড়েছিল বলে ঐসব স্থানে শ্বেতসার উৎপন্ন হয়েছে। এতে প্রমাণিত হয় সালোকসংশ্লেষণ তথা শ্বেতসার প্রস্তুতের জন্য আলো অপরিহার্য।

SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · সৃজনশীল

জীবজগতের ক্ষেত্রে উদ্দীপকের প্রক্রিয়াটি Q. এর উপর নির্ভরশীল – একটি …

উত্তর

সালোকসংশ্লেষণের আলোক পর্যায়ের যে ধাপে আলোর ফোটন কণিকা ব্যবহার করে ATP উৎপন্ন হয় তাকে ফটোফসফোরাইলেশন বলে।

উত্তর

জীবের তৈরিকৃত বা অন্য জীর হতে গৃহীত যে খাদ্য বা খাদ্যাংশ তার দেহে শ্বসন প্রক্রিয়ায় জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাই জীবের শ্বসনিক বস্তু। যেমন- শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব এসিড ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের বিক্রিয়ায় এ হলো গ্লুকোজ (C6H12O6)\left(\mathrm{C}_6 \mathrm{H}_{12} \mathrm{O}_6\right) এবং প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ। শুধু দিনে নয় রাতের বেলায়ও আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। নিচে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো-আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে ক্যালভিন চক্রে বায়ুস্থ CO2\mathrm{CO}_2 পত্ররন্দ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে, কোষে অবস্থিত ৫-কার্বনবিশিষ্ট রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট এর সাথে মিলিত হয়ে ৬-কার্বনবিশিষ্ট কিটো এসিড তৈরি করে যা সাথে সাথে ভেঙে গিয়ে তিন কার্বনবিশিষ্ট দুই অণু ৩-ফসফোগ্লিসারিক এসিড তৈরি হয়। অতঃপর আলোক পর্যায়ে সৃষ্ট আত্তীকরণ শক্তি ATP ও NADPH +H++\mathrm{H}^{+} কে ব্যবহার করে ৩-ফসফোগ্লিসারিক এসিড ৩-কার্বন বিশিষ্ট ৩-ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট তৈরি করে। ৩-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট থেকে ক্রমাগত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা এবং অপরদিকে রাইবুলোজ-১, ৫-ডাইফসফেট তৈরি হয়ে থাকে। এভাবে আলোর অনুপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় A তথা শর্করা উৎপন্ন হয়।

উত্তর

উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। যেখানে P দ্বারা কার্বন ডাইঅক্সাইড এবং Q দ্বারা সূর্যালোকে নির্দেশ করা হয়েছে। জীবজগতের ক্ষেত্রে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি আলোর উপর নির্ভরশীল। নিচে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা প্রমাণ করা হলো-পরীক্ষার উপকরণ: টবে লাগানো সবুজ পাতাবিশিষ্ট একটি গাছ, কালো কাগজ, 95% ইথাইল অ্যালকোহল, 1% আয়োডিন দ্রবণ, ক্লিপ, পেট্রিডিস, টেস্ট টিউব, বিকার, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প, ড্রপার, ফোরসেপ।পদ্ধতি: টবে লাগানো গাছটিকে 48 ঘণ্টার জন্য অন্ধকার কোনো স্থানে রেখে দিতে হবে যেন পাতাগুলো শ্বেতসারবিহীন হয়ে পড়ে। অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিক কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন ঐ অংশে সূর্যালোক প্রবেশ করতে না পারে। এরপর গাছসহ টবটিকে সূর্যালোকে রেখে দিতে হবে। কয়েক (6-7) ঘণ্টার পর গাছ থেকে পাতাটিকে ছিঁড়ে এনে কালো কাগজ খুলে ফেলে পানিতে কয়েক মিনিট সিদ্ধ করতে হবে। এরপর পাতাটিকে ক্লোরোফিলমুক্ত করার জন্য 95% ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করতে হবে, 'যতক্ষণ না পাতাটি বিবর্ণ হয়। এবার সিদ্ধ বর্ণহীন পাতাটিকে অ্যালকোহল থেকে তুলে পানিতে ধুয়ে নিয়ে আয়োডিন দ্রবণে ডুবাতে হবে। দুর্ঘটনা এড়ানোর জন্য অ্যালকোহলে সিদ্ধ করার সময় সরাসরি তাপ না দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল এবং পাতা নিয়ে টেস্ট টিউবকে বিকারের পানিতে রেখে তাপ দিতে হবে। চিত্র: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতার পরীক্ষা পর্যবেক্ষণ : আয়োডিন দ্রবণ থেকে উঠিয়ে আনলে দেখা যাবে, পাতাটির কালো কাগজ দিয়ে আবৃত অংশ ছাড়া বাকি সবটুকু অংশই নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করেছে।সিদ্ধান্ত: শ্বেতসার এবং আয়োডিন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়ারফলে শ্বেতসার নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করবে। কালো কাগজ দিয়ে আবৃত অংশে সূর্যালোক পৌঁছাতে পারে না, ফলে পাতার ঐ অংশে সালোকসংশ্লেষণ হয় না বলে শ্বেতসারও প্রস্তুত হয় না। শ্বেতসার প্রস্তুত হয় না বলে পাতার আবৃত অংশ আয়োডিন দ্রবণে বিক্রিয়া করে নীল বা গাঢ় বেগুনি বা কালো বর্ণ ধারণ করে না। কিন্তু অনাবৃত অংশে সূর্যালোক পড়েছিল বলে ঐসব স্থানে শ্বেতসার উৎপন্ন হয়েছে। এতে প্রমাণিত হয় সালোকসংশ্লেষণ তথা শ্বেতসার প্রস্তুতের জন্য আলো অপরিহার্য।
SSCজীববিজ্ঞান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

(i) জুয়োপ্লাঙ্কটন → ছোট মাছ → বড় মাছ(ii) শৈবাল → জুয়োপ্লাঙ্কটন → ছোট মাছ → বড় মাছ → বাজপাখি(iii) ছোট মাছ → বড় মাছ → বাজপাখি।

Barisal · 2024

জীববৈচিত্র্য কী?
স্বপরাগায়ন ও পর পরাগায়নের পার্থক্য লেখ।
উদ্দীপকের (iii) নং খাদ্য শৃঙ্খলটি কেন একটি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল? ব্যাখ্যা কর।
উদ্দীপকের (i) এবং (ii) নং খাদ্য শিকল দুটির কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? যুক্তিসহ মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

Sylhet · 2024

লাইকেন কী?
কাক-কে ধাঙর বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের (i) নং শিকলটি একটি অসম্পূর্ণ খাদ্য শিকল-- ব্যাখ্যা কর।
উদ্দীপকের (ii) নং শিকলে P এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

A- শৈবাল → ছোট মাছ → বড় মাছ → মানুষB- পোকামাকড় → পাখি → শিয়াল → বাঘ

Chittagong · 2024

জীব বৈচিত্র্য কী?
হরিণকে হার্বিবোরাস বলা হলেও বাঘকে কার্নিবোরাস বলা হয় কেন?
'AA^{\prime} চিহ্নিত খাদ্যশৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রবাহ ব্যাখ্যা কর।
'BB^{\prime} চিহ্নিত খাদ্যশৃঙ্খলে কোন জীবের অনুপস্থিতি বাস্তুতন্ত্রের ধারাকে ক্ষতিগ্রস্ত করবে? যুক্তি দেখাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

Comilla · 2024

ট্রফিক লেভেল কী?
নডিউল তৈরি কী ধরনের আন্তঃক্রিয়া? ব্যাখ্যা কর।
উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রবাহ বর্ণনা কর।
উদ্দীপকের X'X^{\prime} এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্থ হয়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১ শিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে।দৃশ্যকল্প-২:(i) শৈবাল → ছোট মাছ → বাজপাখি(ii) ঘাস → পতঙ্গ → ব্যাঙ → সাপ → বাজপাখি।

Rajshahi · 2024

প্রকৃতির ধাঙড় কাকে বলে?
সুবিচার পাওয়ার সাথে DNA এর সম্পর্ক ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-১: এর জীব দুটি কী ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে? ব্যাখ্যা কর।
দৃশ্যকল্প-২: এ (i) ও (ii) এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নিচের উদ্দীপকটি লক্ষ কর-

Dhaka · 2024

জীববৈচিত্র্য কাকে বলে?
জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের ব্যাখ্যা দাও।
উদ্দীপকের উপাদানসমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও।
উদ্দীপকের রেখাচিত্রের শিকলগুলোতে পর্যায়ক্রমে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় তা চিহ্নিত করে কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের (i) এবং (ii) নং খাদ্য শিকল দুটির কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? যুক্তিসহউদ্দীপকের (iii) নং খাদ্য শৃঙ্খলটি কেন একটি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল? ব্যাখ্যা কর।উদ্দীপকের (ii) নং শিকলে P এর সংখ্যা কমে গেলে বাস্তুতন্ত্রের উপর কী প্রভাব পড়বে? উদ্দীপকের (i) নং শিকলটি একটি অসম্পূর্ণ খাদ্য শিকল-- ব্যাখ্যা কর।'B [গণিত] চিহ্নিত খাদ্যশৃঙ্খলে কোন জীবের অনুপস্থিতি বাস্তুতন্ত্রের ধারাকে ক্ষতিগ'A [গণিত] চিহ্নিত খাদ্যশৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রবাহ ব্যাখ্যা কর।উদ্দীপকের [গণিত] এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্থ হয়- বিশ্লেষণ কর।উদ্দীপকের খাদ্য শৃঙ্খলে পুষ্টি প্রবাহ বর্ণনা কর।দৃশ্যকল্প-২: এ (i) ও (ii) এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? বিশ্লেষণ কর।দৃশ্যকল্প-১: এর জীব দুটি কী ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে? ব্যাখ্যা কর।উদ্দীপকের রেখাচিত্রের শিকলগুলোতে পর্যায়ক্রমে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় তা চিহ্নিউদ্দীপকের উপাদানসমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।