জীবে 'X [গণিত] ও 'Y [গণিত] প্রক্রিয়া দুটি পরস্পর সম্পর্কযুক্ত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র 'X [গণিত] ও চিত্র 'Y [গণিত] প্রক্রিয়া দুটি যথাক্রমে শ্বসন ও সালোকসংশ্লেষণ। জীবে প্রক্রিয়া দুটি পরস্পর সম্পর্কযুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে থাকে। দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে H₂O ও CO₂ এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। অর্থাৎ শর্করা তৈরির প্রধান কাঁচামাল হলো CO₂ ও H₂O। কাজেই CO₂ এর অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদ এ শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। কিন্তু সালোকসংশ্লেষণে ব্যবহৃত এ CO₂ শ্বসনের ফলে তৈরি হয়। সকল সজীব কোষে দিবারাত্রি ২৪ ঘণ্টাই শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। শ্বসন ক্রিয়ায় শর্করা তথা গ্লুকোজ অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি ও CO₂ উৎপন্ন হয়। শ্বসনে ব্যবহৃত এ শর্করা (গ্লুকোজ) ও [গণিত] সালোকসংশ্লেষণেই তৈরি হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে, সালোকসংশ্লেষণে শর্করা এবং O₂ তৈরি না হলে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যেতো। আবার শ্বসন ক্রিয়ার ফলে CO₂ তৈরি না হলে সালোকসংশ্লেষণেও ব্যাঘাত ঘটতো। পরিশেষে বলা যায় যে, প্রক্রিয়া দুটি অর্থাৎ সালোকসংশ্লেষণ ও শ্বসন পরস্পর সম্পর্কযুক্ত।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
জীবে 'X ও 'Y প্রক্রিয়া দুটি পরস্পর সম্পর্কযুক্ত বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর