উদ্দীপকের 'S [গণিত] উচ্চ ও নিম্নশ্রেণির সকল জীবে সংঘটিত হয়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র: S হলো শ্বসন প্রক্রিয়ার গ্লাইকোলাইসিস ধাপ।এটি সবাত ও অবাত শ্বসন প্রক্রিয়ার প্রথম ধাপ। উচ্চ ও নিম্নশ্রেণির সকল জীবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সংঘটিত হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-উচ্চশ্রেণির জীব অর্থাৎ উন্নত উদ্ভিদ ও প্রাণিদের স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া হলো সবাত শ্বসন। অপরদিকে, নিম্নশ্রেণির কিছু কিছু জীবে (যেমন- কতিপয় ব্যাকটেরিয়া) অবাত শ্বসন সম্পন্ন হয় কারণ এরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। সবাত শ্বসনের চারটি ধাপের মধ্যে প্রথম ধাপটি হলো গ্লাইকোলাইসিস যা সাইটোপ্লাজমে সংঘটিত হয় এবং এর জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। আবার অবাত শ্বসনের প্রথম ধাপটিও সাইটোপ্লাজমে সংঘটিত গ্লাইকোলাইসিস। অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হতে পারে বলে সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেই গ্লাইকোলাইসিস সংঘটিত হয়। অর্থাৎ উপরের আলোচনা থেকে বলা যায় যে, উচ্চ ও নিম্নশ্রেণির সকল জীবে 'S [গণিত] অর্থাৎ গ্লাইকোলাইসিস সংঘটিত হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের 'S উচ্চ ও নিম্নশ্রেণির সকল জীবে সংঘটিত হয়- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর