উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের জন্য তাৎপর্যপূর্ণ- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়াটি জীবজগতের জন্য তাৎপর্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো-শ্বসনের ফলে উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া-বিক্রিয়া ও কাজকর্ম পরিচালিত হয়। শ্বসনে নির্গত CO₂ উদ্ভিদের সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে। এ খাদ্য খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন জীব গ্রহণ করে বেঁচে থাকে। আর অনেক জীব অক্সিজেন গ্রহণ করে শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি করে শারীরবৃত্তীয় কাজ করে এবং জীবন পরিচালনা করে। এছাড়া কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি শ্বসন প্রক্রিয়া হতে আসে। এ প্রক্রিয়া বিভিন্ন জৈব এসিড সৃষ্টিতে সহায়তা করে। তাছাড়া কোষ বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি, প্রজনন, বংশগতি রক্ষা ইত্যাদি সম্পন্ন হয়। কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাত শ্বসন।উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়- উদ্ভিদ ও প্রাণী তথা জীবের জীবন ধারণ বা টিকে থাকা শ্বসনের উপর নির্ভরশীল।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের জন্য তাৎপর্যপূর্ণ- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর