উদ্দীপকের [গণিত] প্রক্রিয়ায় প্রস্তুতকৃত খাবার কীভাবে উদ্ভিদের সকল অংশে পৌঁছায়- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত [গণিত] হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় উদ্ভিদ পাতায় সূর্যালোক, CO2, H2O ও ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ জাতীয় খাদ্য ও O₂ তৈরি করে। এ O₂ পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে যায় এবং গ্লুকোজ পরিবহণ টিস্যু ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়। ফ্লোয়েম মূলত সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম ফাইবার নিয়ে গঠিত। সিভকোষ দীর্ঘ, পাতলা কোষপ্রাচীরযুক্ত ও জীবিত কোষ। এগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি পরপর সজ্জিত হয়ে সিভনল গঠন করে। এই সিভনলের ভিতর দিয়ে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে যায়। ফ্লোয়েম প্যারেনকাইমা হলো পাতলা কোষপ্রাচীরযুক্ত কোষ এবং ফ্লোয়েম ফাইবার হলো স্ক্লেরেনকাইমা জাতীয় দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পর যুক্ত হয়ে নলের সৃষ্টি করে। এই উভয় ধরনের কোষও পাতায় তৈরি খাদ্য পরিবহণ করে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পরিবহণ করে। এভাবে পরিবহণ টিস্যু ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য অর্থাৎ গ্লুকোজ উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়ায় প্রস্তুতকৃত খাবার কীভাবে উদ্ভিদের সকল অংশে পৌ…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর