ইস্টে কীভাবে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সংঘটিত হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি হলো শ্বসন। ইস্টে শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে থাকে, এ ধরনের শ্বসনকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসনের মাধ্যমে শ্বসনিক বস্তু কোনো মধ্যস্থ এনজাইম দ্বারা আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ। (ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক এসিড ইত্যাদি), CO₂ ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়। অবাত শ্বসনের বিক্রিয়াটি নিম্নরূপ :অবাত শ্বসন প্রক্রিয়াটি দুইটি ধাপে সম্পন্ন হয়। যথা-ধাপ-১ : গ্লুকোজের অসম্পূর্ণ জারণ: এই ধাপে এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক এসিড, চার অণু ATP এবং দুই অণু NADH + H+ উৎপন্ন হয়।ধাপ-২ : পাইরুভিক এসিডের বিজারণ : সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড বিজারিত হয়ে CO₂ এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক এসিড উৎপন্ন করে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
ইস্টে কীভাবে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সংঘটিত হয়? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর