উদ্দীপকের (ii) নং বিক্রিয়ায় E নিরপেক্ষ পর্যায় ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভিন্নভাবে সংঘটিত হয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার E হলো আলো এবং বিক্রিয়াটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণের আলোকে নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় বিভিন্ন উদ্ভিদে বিভিন্নভাবে সংঘটিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-উদ্ভিদে সংঘটিত যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে। মূলত আলোক পর্যায়ে তৈরি ATP, NADPH+H+ এবং H+ -এর সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO₂ বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে CO₂ বিজারণের জন্য ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ন্যাক চক্র এবং ক্রেসুলেসিয়ান এসিড চক্র নামে তিনটি চক্র আবিষ্কৃত হয়েছে এবং বিভিন্ন উদ্ভিদ এই চক্র তিনটির মধ্যে একটি অনুসরণ করে থাকে। CO₂ আত্তীকরণের ক্যালভিন চক্রটি অধিকাংশ উদ্ভিদে সংঘটিত হয়। এ পদ্ধতিতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বনবিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন হয় বলে এদের C₃ উদ্ভিদ বলে। অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে ক্যালভিন চক্রটি সম্পন্ন হয়। CO₂ বিজারণের দ্বিতীয় গতিপথটি হলো হ্যাচ ও স্ন্যাক চক্র যাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বনবিশিষ্ট অক্সালো এসিটিক এসিড উৎপন্ন হয়। এজন্য এ চক্রকে C4 চক্র বলে। সাধারণত ভুট্টা, আখ, ঘাসজাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারেনথাস তথা একবীজপত্রী উদ্ভিদে C4 সংঘটিত হয়। এদের C4 উদ্ভিদও বলে। আবার তৃতীয় চক্রটি হলো ক্রেসুলেসিয়ান এসিড চক্র যা শুষ্ক পরিবেশে অভিযোজনের জন্য কিছু কিছু উদ্ভিদ কর্তৃক অনুসৃত হয়। এ চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ম্যালিক এসিড যা 4 কার্বনবিশিষ্ট। পাথরকুচি ও কিছু কণ্টকময় উদ্ভিদ যেমন- আনারস, ফণীমনসায় আলোর অনুপস্থিতিতে রাতে পত্ররন্ধ্র খোলে এবং তখন এদের অভ্যন্তরে কার্বন সংবন্ধন হয়।তাই বলা যায়, সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়টি বিভিন্ন উদ্ভিদে বিভিন্নভাবে সংঘটিত হয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের (ii) নং বিক্রিয়ায় E নিরপেক্ষ পর্যায় ভিন্ন ভিন্ন উদ্ভিদে ভ…
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর