জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে X ও Y এর মধ্যে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-X হলো মাইটোসিস এবং চিত্র-Y হলো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। কোষ বিভাজন দুটির মধ্যে মিয়োসিস হলো সেই প্রক্রিয়া, যা জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড (2n) মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড (n) জনন কোষ সৃষ্টি হয়। এভাবে সৃষ্ট দুটি হ্যাপ্লয়েড পুং জননকোষ ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে ডিপ্লয়েড (2n) জাইগোট তৈরি হয়। ফলে প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকে। তবে এর পাশাপাশি আরেকটি ঘটনা ঘটে। মিয়োসিস বিভাজনের সময় নিউক্লিয়াস দু'বার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোমের এই বিভাজনের সময় বিভিন্ন ক্রোমোজোমের মধ্যে তাদের অংশের বিনিময় ঘটে। ফলে মাতৃকোষের চারিত্রিক বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে জনন কোষগুলোতে নতুন বৈশিষ্ট্যের আর্বিভাব ঘটে। এছাড়া বাবা ও মা থেকে আগত ক্রোমোজোমগুলো বিভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। ফলে নতুন বংশধরে নতুন নতুন চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। এতে একই প্রজাতিতে বৈচিত্র্যের সৃস্টি করে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
জীবের জিনগত বৈচিত্র্য সৃষ্টি এবং প্রজাতি টিকিয়ে রাখতে X ও Y এর মধ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর