A চিত্রের যে ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় তার সচিত্র বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের চিত্র A দ্বারা মাইটোসিস কোষ বিভাজনকে বুঝানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের প্রো-মেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। নিচে প্রো-মেটাফেজ ধাপটির সচিত্র বর্ণনা দেওয়া হলো-প্রো-মেটাফেজ একেবারে প্রথমদিকে উদ্ভিদকোষে কতকগুলো তত্ত্বময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরুবিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের দুই মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর, বা বিষুবীয় অঞ্চল বলা হয়, কোষ কংকালের মাইক্রোটিউল দিয়ে তৈরি স্পিন্ডলযন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কতিপয় নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়। এ তন্তুগুলোকে আকর্ষণ তত্ত্ব বলা হয়। ক্রোমোজোমের সাথে এ তন্তুগুলো সংযুক্ত বলে এদের ক্রোমোজোমাল তত্ত্বও বলা হয়। ক্রোমোজোমগুলো এ সময়ে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে এবং কোষের নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। প্রাণিকোষে স্পিন্ডলযন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারিদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার-রে বলে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
A চিত্রের যে ধাপে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় তার সচিত্র বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর