উল্লিখিত প্রথম অংশের কোষ বিভাজনটির ৩য় পর্যায় চিত্রসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম অংশের কোষ বিভাজনটি হলো মাইটোসিস কোষ বিভাজন। কারণ জবা ফুলের কচি কান্ডে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে, পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। এর ৩য় পর্যায়টি হলো মেটাফেজ। নিচে মাইটোসিসের মেটাফেজ পর্যায়ের চিত্রসহ ব্যাখ্যা দেওয়া হলো- মাইটোসিস পর্যায়ের প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে দুই মেরুর মাঝখানে অবস্থান করে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী হয়ে অবস্থান করে। এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে।
SSC জীববিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · সৃজনশীল
উল্লিখিত প্রথম অংশের কোষ বিভাজনটির ৩য় পর্যায় চিত্রসহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর